শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় » করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হেলাল খাঁনের বাবার ইন্তেকাল
প্রথম পাতা » জাতীয় » করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হেলাল খাঁনের বাবার ইন্তেকাল
৯৫৬ বার পঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে হেলাল খাঁনের বাবার ইন্তেকাল

 ---

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেলাল খানের ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের লং আইলেন্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নেওয়াকালীন গত ২৫ এপ্রিল দিবাগর রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেলাল খানের বাবা।

এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দু’জন অনেকটা সুস্থতার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

খোলাডাক/ ডেস্ক/ সংকলিত সূত্র



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা