শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bhorer Bani
রবিবার, ১০ মে ২০২০
প্রথম পাতা » ফিচার » অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে হাজির বিড়াল!
প্রথম পাতা » ফিচার » অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে হাজির বিড়াল!
৭৬০ বার পঠিত
রবিবার, ১০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসুস্থ ছানাকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে হাজির বিড়াল!

 ---

অনলাইন ডেস্ক

সন্তান অসুস্থ হয়েছে, মা হয়ে এই পরিস্থিতিতে কি ঘরে বসে থাকা যায়? মাতৃত্ব যে শাশ্বত এবং মানুষের বাইরে অন্য প্রাণীরাও যে কখনো কখনো সন্তানের জন্য অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলে সেটা প্রমাণ হলো সম্প্রতি। তুরস্কের ইস্তানবুলের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিজের অসুস্থ সন্তানকে নিয়ে হাজির হল একটি মা বিড়াল।
গোটা পৃথিবী করোনা আতঙ্কে ভুগছে। এই পরিস্থিতিতে তুরস্কের এই বিড়ালটির মাতৃত্বের ছবি মানুষের মনে আশার আলো ছড়িয়ে দিতে পারে। সেখানকার এক বাসিন্দা টুইটারে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি বিড়াল তার সন্তানের ঘাড় কামড়ে ধরে ঝোলাতে-ঝোলাতে হনহন করে ঢুকে পড়ল জরুরি বিভাগে। চিকিত্সকরা বিষয়টি বুঝতে পেরে আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ শাবকটির চিকিৎসা শুরু করেন। এমনকি চিকিৎসকরা যতক্ষণ পর্যন্ত না বিড়ালছানার চিকিৎসা দেওয়া শেষ করছিলেন, ততক্ষণ সেদিকে অপলক তাকিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে ছিল মা বিড়ালটি।

শাবকটির পরিচর্যার পর তাকে দুধও খাওয়ান চিকিৎসকরা। এরপর তাদেরকে বিশেষজ্ঞপশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

গোটা ঘটনায় অবাক হয়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়া। টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ছবিগুলি। সকলেই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন, মমতা ভালোবাসা আর ত্যাগ স্বীকার শব্দগুলোর ব্যাখ্যার জন্য ‘মা’ শব্দটাই যথেষ্ট। -টাইমস অব ইন্ডিয়া



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা