শনিবার, ৩০ মে ২০২০
প্রথম পাতা » সারাদেশ » করোনা পরিস্থিতি : লক্ষ্মীপুরে মৃত ব্যক্তিসহ করোনায় আক্রান্ত ৮ জন
করোনা পরিস্থিতি : লক্ষ্মীপুরে মৃত ব্যক্তিসহ করোনায় আক্রান্ত ৮ জন
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি :মহামারী করোনা ভাইরাসের লক্ষ্মীপুরে ৮ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রামগঞ্জের পাঁচজন, কমলনগরে দুইজন এবং সদরে একজন। তাদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা সিভিল সার্জন আব্দুল গাফফার জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে রামগঞ্জের করোনা শনাক্তকৃত পাঁচজনের একজন আগেই করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এ নিয়ে জেলাতে করোনা শনাক্ত হওয়ার আগেই ৩ জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৬৯ জন। অন্যরা হাসপাতাল এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।
খোলাডাক/ এনএন/ডেস্ক





উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল