শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শুক্রবার, ১২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » লক্ষ্মীপুর- বাবা ক্যান্সারে আক্রান্ত ঢাকায়, মেয়ে গ্রামে ধর্ষণে খুন
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » লক্ষ্মীপুর- বাবা ক্যান্সারে আক্রান্ত ঢাকায়, মেয়ে গ্রামে ধর্ষণে খুন
৯২৫ বার পঠিত
শুক্রবার, ১২ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুর- বাবা ক্যান্সারে আক্রান্ত ঢাকায়, মেয়ে গ্রামে ধর্ষণে খুন

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে হিরা মনি (১৪) নামে এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(১২ জুন) দুপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। হিরামনি পালেরহাট পাবলিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনার সন্দেহভাজন মো. আরিফ ও মো. সুমন নামে দু’যুবককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, হিরামনির বাবা হারুন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার কারণে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করাতে হয়। পরিবারের অন্যরা ঢাকায হাসপাতালে রয়েছে। হিরা মনি হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল।

শুক্রবার সকালে সে বাড়ি আসেন। বাড়িতে সে একাই ছিল। কিন্তু দুপুরের দিকে ওই বাড়ির এক নারী তাকে ঘরে ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পায়। পরে ঘরে ডুকে তাকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখতে পায়। তার শরীরের কিছু অংশ খাটে আর পায়ের অংশ মাটিতে ছিল। এসব দেখে সে চিৎকার দিলে পাশ্ববর্তী মানুষ এসে পুলিশে খবর দেয়।

নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরামনি তাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দেই। বিকেলে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি। যারা তার ভাগনিকে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তিনি।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তারা জানান, এমন হত্যা খুবই নিষ্ঠুর। যারা এ হত্যার সাথে জড়িত দ্রুত তদন্ত করে তাদের বিচারের কঠিন শাস্তি দিতে হবে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা