শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » সম্পর্ক নষ্ট করার বদ অভ্যাসগুলো
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » সম্পর্ক নষ্ট করার বদ অভ্যাসগুলো
৮৩০ বার পঠিত
বুধবার, ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্পর্ক নষ্ট করার বদ অভ্যাসগুলো

---

কোন মানুষই একা থাকতে পারে না। তাই মানুষ সম্পর্কে জড়ায়। কিন্তু সম্পর্ক তৈরি করা যত সহজ, তার চেয়ে কঠিন সম্পর্ক টিকিয়ে রাখা। সম্পর্ক নষ্ট করার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের নিজেদের ছোট ছোট বদ অভ্যাসগুলোই একটা সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট।

এবার জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো সম্পর্কে -

মিথ্যা বলা

যেকোনো সম্পর্কের জন্য মিথ্যা ক্ষতিকর। এটি ঠিক যে সত্য সব সময় তিক্ত। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যত কঠিন সত্য হোক না কেন তা সঙ্গীকে বলে দেওয়া উচিত। হয়তো সাময়িকভাবে সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এটি উপকারী।

গোয়েন্দাগিরি করা

সঙ্গীকে বিশ্বাস করুন। তার ফেইসবুক অ্যাকাউন্ট, ই-মেইল, সোশ্যাল মিডিয়া কার্যকলাপে নজরদারী করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্ন থাকলে সরাসরি তার সাথে সেই বিষয়ে কথা বলুন। মনে রাখবেন আলোচনা সব সমস্যার সমাধান করে দেয়।

প্রশংসা না করা

সম্পর্কে প্রশংসা খুব গুরুত্বপূর্ণ। প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করার সাথে সাথে পারস্পরিক সম্পর্ক মজবুত করে তোলে। সঙ্গীর কাজের প্রশংসা করুন, তা যত ছোট কাজই হোক না কেন। ছোট একটি ধন্যবাদ সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

সময় কম দেওয়া

অনেকেই মনে করে থাকেন সম্পর্কে ভালোবাসা থাকাটাই শুধু জরুরি, আর কিছু নয়। সম্পর্কে একে অপরকে সময় দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। দিনের কিছুটা সময় সঙ্গীর জন্য রেখে দিন। তাকে ফোন করুন। সময় থাকলে তার সাথে কোথাও ঘুরতে যান।

দোষারোপ করা

একে অপরকে দোষ দেওয়া সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। আপনি যদি তাকে ভালোবাসেন তবে তার দোষ ধরা বন্ধ করুন। হয়তো তার অভ্যাসটি খারাপ, দোষ না দিয়ে তাকে বুঝিয়ে বলুন। দেখবেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটা কমে গেছে।

অপেক্ষা করানো

আপনি কি সবসময় ডেটিং এ দেরি করে যান? কিংবা ফোন করার কথা ভুলে যান? এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হলেও, সম্পর্ক নষ্ট করার জন্য এটি অনেকাংশে দায়ী হয়ে থাকে। সব সময় অপেক্ষা করানো, কথা দিয়ে কথা না রাখা সম্পর্কের প্রতি আপনার অনীহা প্রকাশ করে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা