শুক্রবার, ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » রাজনীতি | সারাদেশ » স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বাবু’র জন্য দোয়া চেয়েছে ছাত্রদল
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বাবু’র জন্য দোয়া চেয়েছে ছাত্রদল

লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন।
যার পেক্ষিতে, লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফুর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা মসজিদে দোয়া চেয়ে মিলাদের আয়োজন করেন। তিনি গত কয়েকদিন যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছে । শুক্রবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার হাজির হাট বাজারে মৌলভী লুৎফর রহমান জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের নেতা মো.শরীফুর রহমান জানান, মহামারী করোনা ভাইরাসের সারা দেশে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে চলছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক রোগে অসুস্থ হয়ে পড়েন। তার জন্য উপজেলা ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও আল্লাহর দরবারে করোনা আক্রান্তদের জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং আল্লাহ যেন সবার সাথে তাকেও সুস্থতা দান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের মো.ইসমাঈল হোসেন, মো.শরীফ, জাপর আহমেদ ভূইয়া, মো.আকতার মাহমুদ, ওসমান গনি রিপাত, জামাল উদ্দিন, মো.রাকিব, মাহমুদুল হাসান শামীম, আনোয়ার হোসেন, শাহদাত, মো. তামিম, শামীম মাতাব্বরসহ প্রমুখ।
খোলাডাক/ এসএস





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম