শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » বিনোদন » প্রেমিকা নিয়ে সিনেমায় অঙ্কুশ
প্রথম পাতা » বিনোদন » প্রেমিকা নিয়ে সিনেমায় অঙ্কুশ
৬৬৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমিকা নিয়ে সিনেমায় অঙ্কুশ

 ---

বিনোদন ডেস্ক-

ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার প্রেম সম্পর্কে সবাই জানে। তাঁদের প্রেম এখন খোলা কবিতার মতো। নন-ফিকশন শোয়ে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে পারফর্ম করতে দেখা গেলেও প্রকৃত অর্থে ‘কাজ’ করা হয়ে ওঠেনি এ জুটির। তবে বাস্তবের এই প্রেমিক-প্রেমিকা এবার জুটি বাঁধতে চলেছেন বড় পর্দায়। নতুন সিনেমায় দেখা যাবে তাদেরকে।
সিনেমার নাম ‘ম্যাজিক’। এটি পরিচালনা করবেন রাজা চন্দ। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও পরিচালক নিজেই। ছোট পর্দায় তেমন সাফল্য না পেলেও এই ছবি দিয়ে বড় পর্দায় নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলা বলেন, আমাদের স্ক্রিপ্ট রিডিংয়ের প্রথম কয়েক দিনে অঙ্কুশ আমাকে দেখে হাসছিল। ওর মনে হচ্ছে, আমি যেন বিক্রমকে (চট্টোপাধ্যায়) ডায়লগ বলছি। আসলে বিক্রমের সঙ্গে ন’বছর কাজ করেছি। তাই ওর কাজের ধারাটা আমি খুব ভাল জানি। আবার অঙ্কুশের ডায়লগ বলা দেখে আমার মনে হচ্ছে, ওর অন্য কোনও নায়িকাকে বলছে কথাগুলো।

অঙ্কুশের কথায়, ঐন্দ্রিলা বরাবর এমন ছবি করতে চেয়েছিল, যেখানে ওর অভিনয় দর্শক দেখবেন। সে দিক থেকে এই ছবিটা ওর মনের মতো হয়েছে।’ পরিচালকও ঐন্দ্রিলার উপরে ভরসা রেখেছেন। তাই তাঁর দায়িত্বও গিয়েছে বেড়ে। নায়ক-নায়িকা দু’জনেরই দাবি, চরিত্র দু’টি তাঁদের কাছে বেশ চ্যালেঞ্জিং।

ছবিতে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, দেবশঙ্কর হালদার, বিদীপ্তা চক্রবর্তী, পিয়ান সরকার প্রমুখ। লকডাউন পরিস্থিতি সামলে আগস্টের ৬ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান অঙ্কুশ।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা