মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » » চাঁদপুরে মা হলেন বিধবা..!
চাঁদপুরে মা হলেন বিধবা..!
চাঁদপুর প্রতিনিধি : সন্তান প্রসব করতে চিকিৎসকে কাছে যাওয়ার পথে মা হলেন বিধবা নারী। এমন ঘটনা ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামে।
জানা গেছে, ঈদের পরের দিন গতকাল রোববার বিকেলে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। পরে স্বজনরা নিকটস্থ এক স্বাস্থ্যকর্মীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই পথে কন্যা সন্তান প্রসব করেন ওই বিধবা।
প্রসূতি ওই বিধবা নারী (২৪) জানান, দুই বছর আগে তার স্বামী মারা যান। তারপর পাশের চান্দ্রা বাজারের সুমন (৩০) নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে ঘনিষ্ঠতা বেড়ে গেলে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক হয়। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সুমন নামে ওই যুবক কেটে পড়ে।
স্থানীয় স্বাস্থ্যকর্মী আনিছুর রহমান জানান, প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছে। তার বাড়ির খুব কাছের পথের ধারে প্রসূতি সন্তান প্রসব করেন। এ সময় বিষয়টি তার নজরে পড়ে। পরে প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
এদিক, বিধবা ওই নারীর মা, তার মেয়ের এমন সর্বনাশের জন্য দায়ী যুবক সুমনের শাস্তি দাবি করেন। অন্যদিকে, এলাকাবাসী এই ঘটনার জন্য দায়ী সুমনকে খুঁজে বের করতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে।
বিধবা নারী সন্তানের মা হওয়ায় এই নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এই ঘটনায় সুমন নামে যে যুবককে দায়ী করা হচ্ছে, তার কোনো খোঁজ মিলছে না।
খোলাডাক/ মানিক/ডেস্ক





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস