বুধবার, ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » সারাদেশ » লক্ষ্মীপুরে নদীর পানিতে খামার ডুবে ৫ হাজার মুরগির মৃত্যু, ৩০ লক্ষ টাকার ক্ষতি
লক্ষ্মীপুরে নদীর পানিতে খামার ডুবে ৫ হাজার মুরগির মৃত্যু, ৩০ লক্ষ টাকার ক্ষতি
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : মেঘনা নদীর অস্বাভাবিক পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগরের ৪ টি ইউনিয়ন। এতে জোয়ারের পানিতে খামার ডুবে ৫ মুরগি মারা যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত খামারি।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে মেঘনার জোয়ারে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মো. ওসমানের ‘তাজ লেয়ার মুরগি খামারে’ পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, স্থানীয় চর লরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন।
ক্ষতিগ্রস্ত মুরগির খামারি মো. ওসমান জানান, ঋণ নিয়ে তিনি খামারে ৫ হাজার লেয়ার মুরগি তুলেছিলেন। মুরগি ডিম দিতে শুরু করেছিল।
হঠাৎ জোয়ারের পানি খামারে ঢুকে সব মুরগি মারা গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় চর লরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন বলেন, কমলনগরে বেড়িবাঁধ নেই। মেঘনা নদীতে হঠাৎ ৫/৬ ফুট পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এতে তাজ লেয়ার মুরগি খামারে পানি উঠে সব মুরগি মারা যায়।
খোলাডাক/ডেস্ক





উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল