শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » বিনোদন » শুটিংয়ে নায়িকা তমা
প্রথম পাতা » বিনোদন » শুটিংয়ে নায়িকা তমা
৬৬৫ বার পঠিত
বুধবার, ১৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুটিংয়ে নায়িকা তমা

---

বিনোদন প্রতিবেদক-

গত মাসে পরিবারের সদস্যদের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। এরপর চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়ে অবশেষে করোনামুক্ত হয়েছেন তিনি। করোনা জয় করেই শুটিংয়ে ফিরেছেন এই নায়িকা।

১৫ আগস্ট তার উপস্থাপনায় দেশটিভির নিয়মিত অনুষ্ঠান ‘প্রিয়তমার প্রিয়মুখ’-এর নতুন পর্ব প্রচার হয়েছে। এতে তার অতিথি ছিলেন চিত্রনায়ক রিয়াজ। তমা জানান, এটি ছিল একটি স্পেশাল পর্ব। আজ বুধবার (১৯ আগস্ট) থেকে নতুন পর্বের শুটিং করেছেন। এবারে তার অতিথি হবেন কণ্ঠশিল্পী কোনাল এবং অভিনেতা ফজলুর রহমান বাবু।

নিজের সুস্থতা ও পরিবারের সুস্থতা নিয়ে তমা বলেন, ‘আমার পুরো পরিবারই আক্রান্ত ছিল। এখন আল্লাহর রহমতে সবাই করোনা নেগেটিভ। খুব ভয়ে ও আতঙ্কে দিন কেটেছে। মনের উপর দিয়ে যে ঝড়টা গেল সেইটা কাটাতেই কাজে ফিরেছি। কাজের মধ্যে থাকলে ভালো থাকবো। শরীর একটু দুর্বল। তবে সমস্যা হচ্ছে না। মাঝে আম্মু একটু বেশি অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ, এখন তিনিও সুস্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু সিনেমা ও নাটকের অফার আছে। কিন্তু এই মুহূর্তে আউটডোরে শুটিং করতে চাই না। পরিবার থেকে বলে দিয়েছে আপাতত খুব বেশি চাপ না নিয়ে কাজ করতে। খুব বেশি সময় বাইরে না থাকতে। তাই একটু রয়েসয়ে কাজ করতে চাই। আর স্বাস্থ্যবিধি মেনে যে কাজগুলো করা যায় সেগুলো করবো।’



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা