শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » বিনোদন » নতুন লুকে জেমসের আত্মপ্রকাশ
প্রথম পাতা » বিনোদন » নতুন লুকে জেমসের আত্মপ্রকাশ
৭১৯ বার পঠিত
শনিবার, ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন লুকে জেমসের আত্মপ্রকাশ

 ---

বছরের দ্বিতীয় মাসেই দেশে হানা দিয়েছিলো করোনাভাইরাস। তখন থেকেই মূলত সবাই গৃহবন্দী হতে শুরু করেছিলেন। ক্রমেই পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করে। এরপর সরকারি আদেশে বিভিন্ন এলাকার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এরপর প্রায় সারাদেশের মানুষই ঘরে বসে সময় কাটিয়েছে।

করোনাকালীন এমন সংকটে অনেকেই হয়ে পড়েছে কর্মহীন। একই অবস্থা দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসের। নেই গান, নেই কনসার্ট। নেই কোনো ব্যস্ততা। ঘরে বসেই লম্বা সময় কেটেছে তার ভীষণ রকমের নীরবতায়। করোনাকালে বিগত পাঁচ মাসে অনেক তারকারই খোঁজখবর মিলেছে। কিন্তু জেমস কোথায়, কেমন আছেন তিনি সেই সব জানা যায়নি কোথাও।

দীর্ঘ নীরবতা শেষে নিজকে ভিন্নভাবে উপস্থাপন করলেন জেমস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঁকি দিয়ে উদয় হলেন ভক্তদের আকাশে।

দীর্ঘ প্রায় পাঁচ মাস পর আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে প্রকাশ করেছেন নতুন লুকের একটি ছবি। শ্মশ্রুমণ্ডিত সাদা-কালো এই ছবিটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে। ছবিটি শেয়ার হয়েছে প্রায় ২ হাজারের কাছাকাছি বেশি। সেখানে কমেন্ট পড়েছে সাড়ে সাতশরও অধিক।
একে তো প্রিয় তারকার সঙ্গে অনেক দিন পর দেখা। তার ওপর তিনি হাজির হলেন রহস্যময় এক নতুন লুক নিয়ে। ভক্তরা আপ্লুত হবেন বৈকি। জেমসের ছবি তাই দ্রুতই অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে মুগ্ধতা ছড়িয়ে।

জানা গেছে, চলমান করোনা সংকটের সময়টায় জেমস অবস্থান করছেন স্ত্রী-সন্তানদের নিয়ে রাজধানীর নিজ ফ্ল্যাটেই। হোম স্টুডিওতে করছেন নিয়মিত জ্যামিং।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা