শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » পত্রিকা, টিভি-বেতারের অনলাইনে নিবন্ধন করতে হবে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » পত্রিকা, টিভি-বেতারের অনলাইনে নিবন্ধন করতে হবে
৮৮৫ বার পঠিত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পত্রিকা, টিভি-বেতারের অনলাইনে নিবন্ধন করতে হবে

 ---

তথ্য রিপোর্ট : প্রিন্ট ও অনলাইন ভার্সনের মধ্যে ভিন্নতা থাকলে পত্রিকার অনলাইন, টেলিভিশন চ্যানেল ও বেতার নিউজ পোর্টাল হিসেবে চালালে তাদেরও পৃথকভাবে নিবন্ধন করতে হবে এমন বিধান রেখে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’ সংশোধন করছে সরকার।

সোমবার এ জন্য সংশোধিত এই নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন। মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবেরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে বৈঠকে যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

খসড়া নীতিমালা অনুযায়ী, আইপিটিভি ও ইন্টারনেট রেডিও নিবন্ধন নিয়ে চালানো যাবে। তবে এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। তারা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে।

এ ছাড়া আজকের বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদ্‌যাপন এবং দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ–বিষয়ক ‘ক’ ক্রমিকের অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন হয়।

ভি-বানী /ডেস্ক



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা