শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জীবন চিত্র » প্রেমে পড়ার আগে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করুন
প্রথম পাতা » জীবন চিত্র » প্রেমে পড়ার আগে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করুন
৭৯৫ বার পঠিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেমে পড়ার আগে অবশ্যই নিজেকে জিজ্ঞেস করুন

---

কথায় বলে- ভেবেচিন্তে প্রেম হয় না। কিন্তু বাস্তবতা হল, চিন্তাভাবনা না করে প্রেমের সম্পর্ক ডেকে আনতে পারে বিপদ। কারণ ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত। তাই প্রেমের সম্পর্কে জড়ানোর আগে চিন্তা করে নেয়া উচিত।
প্রেম প্রথম হোক বা দ্বিতীয় কিংবা হোক তৃতীয়, সাতটি প্রশ্ন অবশ্যই নিজেকে করবেন।

১) আপনিই কি সত্যিই তাকে পছন্দ করেন? নাকি শুধুমাত্র নিজের একাকীত্বের একঘেঁয়েমি কাটাতে সঙ্গীর খোঁজ করছেন। আগে নিজের চাহিদাটা ভাল করে বুঝে নিন, তারপরেই নতুন সম্পর্কের দিকে পা বাড়াবেন।

২) যাকে মন দিচ্ছেন তার সম্পর্কে ভালভাবে জেনে নিয়েছেন তো? কারও সম্পর্কে পুরোটা না জেনে তাকে মন দেয়াটা বোকামীর নামান্তর। এতে ভবিষ্যতে পস্তাতে হতে পারে। তাই আগে থেকেই সাবধান হওয়াটা বাঞ্ছনীয়।

৩) ভবিষ্যতের জীবনসঙ্গী হিসেবে মানুষটাকে ভাবতে পারেন তো? যদিও আজকাল সম্পর্ক অতটা ভবিষ্যত চিন্তা করে হয় না। তবে পছন্দের মানুষটার সঙ্গে যদি জীবন কাটানো যায় তার থেকে ভাল আর কিছুই হতে পারে না। তাই ভবিষ্যতের কথাটা মাথায় রাখা উচিত।

৪) বর্তমানকে দেখলে কি আপনার অতীতের কথা মনে পড়ে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবিলম্বে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। কারণ অতীতে যে ভুল একবার করে ফেলেছেন তা আবার না করাই বুদ্ধিমানের কাজ।

৫) আপনি কি সত্যিই খুশি? আপনার কিসে আনন্দ, শান্তি সেটা আপনি নিজে ছাড়া আর কেউ ভাল বুঝতে পারবে না। তাই নিজেকেই নিজে এই প্রশ্নটি করে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি এই সম্পর্ক গড়তে চান। যদি নিশ্চিত উত্তর পান তবেই এগিয়ে যান।

৬) প্রতিটা সম্পর্কেই কখনো না কখনো দুঃসময় আসে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তখন নিজেকে সামলাতে পারবেন তো? প্রেম মানেই কেবল পেটের মধ্যে প্রজাপতি ওড়ার অনুভূতি নয়। সব সম্পর্কেরই কিছু ভাল দিক থাকে, আর কিছু মন্দ দিক থাকে। সেই মন্দ দিকটাও আগে থেকে আঁচ করে নেয়াটা বুদ্ধিমানের কাজ। ভেবে দেখবেন, তা সামলানোর ক্ষমতা আপনার রয়েছে কিনা। এরপরই সিদ্ধান্ত নেবেন।

৭) সঙ্গীরও কি আপনার প্রতি সমান শ্রদ্ধা-ভালবাসা রয়েছে? ভালবাসার সম্পর্ক অবশ্যই ভারসাম্যের। পাল্লার দুই দিকে ওজন কমবেশি হলেই বিপদ। তাই যাকে সর্বস্ব দিয়ে ভালবাসছেন তারও আপনার প্রতি ততটাই অনুভূতি কাজ করে কি না তা ভাল করে যাচাই করে নিন।

পরিশেষে মনে রাখবেন, ব্যর্থ সম্পর্ক শুধু দুঃখই দেয়। তাই প্রেমসাগরে ডুব দেয়ার আগে ভাল করে গভীরতা মেপে নেবেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা