শিরোনাম:
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নদ-নদী » ভোলার তজুমদ্দিনে তিন কোটি টাকায় নির্মিত স্কুল ভবন নদীগর্ভে বিলীন
প্রথম পাতা » নদ-নদী » ভোলার তজুমদ্দিনে তিন কোটি টাকায় নির্মিত স্কুল ভবন নদীগর্ভে বিলীন
৯৫০ বার পঠিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলার তজুমদ্দিনে তিন কোটি টাকায় নির্মিত স্কুল ভবন নদীগর্ভে বিলীন

---

ভোলা প্রতিনিধি : ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজার এসইএসডিপি র তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা স্কুল ভবন কাম আশ্রয় কেন্দ্র ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হতে চলেছে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অজুহাতে টেন্ডারের মাধ্যমে ভবনটি সঠিক সময় অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন চরবাসী।

স্থানীয়রা জানান, চর জহির উদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২০১০/১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। এই ভবনে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করেন। ১৯৫ ফুট দৈর্ঘ্য ২১ টি কক্ষ বিশিষ্ট এই বিশাল ভবনে ২০১৭ সালে এমপিও ভুক্ত হয়ে দুর্গম চরের ২১৬ জন শিক্ষার্থীকে ১২ জন শিক্ষক কর্মচারী সুনামের সাথে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন।

বর্তমানে মেঘনার তীব্র ভাঙ্গনের কবলে পড়া এই বিশাল ভবনটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়ায় অপসারন না করায় নদীগর্ভে বিলীন হতে চলছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বই-আসবাবপত্র -সোলার সহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সিকদার বাবুল জানান, চরের মানুষের আশ্রয় ও শিক্ষার প্রসার অব্যাহত রাখতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

উপজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবি কর্মকর্তাসহ পরিদর্শণ শেষে নিলামের মাধ্যমে অপসারনের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদী ভাঙ্গনের তীব্রতা বেশী হওয়ায় ভবনের একাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রফিক সাদি/ভি-বানী/ডেস্ক



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা