শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » » রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
![]()
মগবাজার প্রতিনিধি : ঢাকার মগবাজারে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মগবাজার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে, মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্সের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর গ্রামে।
তার বাবার নাম আব্দুল ওয়াদুদ। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
ভী-বানী/ ডেস্ক / রিয়াজ





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস