বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » » হাতিতে চড়ে বর, বিয়ে ভাঙলো পুলিশ
হাতিতে চড়ে বর, বিয়ে ভাঙলো পুলিশ
![]()
বিশেষ প্রতিনিধি : ধুমধাম বিয়ে করতে হাতিতে চড়ে বর আসল। এমন খবর শুনে ভিড় জমায় উৎসুক জনতা। কনের বাড়িতে আত্মীয় স্বজনের ব্যাপক সমাগম। তবে বাল্যবিয়ের খবর পেয়ে বাড়িতে হাজির পুলিশ। অপরদিকে কনের বাড়িতে পুলিশ আসার খবর পেয়ে বর পক্ষ দ্রুত হাতিসহ সবকিছু ফিরিয়ে নেয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। তবে কনের পরিবারের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও তার সমর্থকদের বিয়ের দাওয়াত না দেয়ায় পুলিশ দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে।
জানা গেছে, গোবিন্দপুর গ্রামের নবম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে একই ইউনিয়নের জোতমোড়া গ্রামের চাকরিজীবী ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথা ছিল। বিয়েতে ব্যাপক আয়োজন করা হয়। অর্ধশতাধিক বর যাত্রী নিয়ে হাতির পিঠে চড়ে বর আসবে। কিন্তু কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এছাড়া কনে পক্ষের সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরিবারের পূর্বশত্রুতা রয়েছে। সে কারণে বিয়ে বন্ধের এ ঘটনা বলে জানায় কনের পরিবার।
তবে মেয়ের এক চাচা বলেন, বিয়ে আগেই হয়েছিল। আজ ছিল বিদায় অনুষ্ঠান। বর আসার কথা ছিল হাতি চড়ে। কিন্তু স্থানীয় চেয়ারম্যান পরিবারের সঙ্গে শত্রুতা থাকায় পুলিশ দিয়ে অনুষ্ঠান ভেঙে দিয়েছে।
যদুবয়রা ইউপি চেয়ারম্যান শরিফুল আলম বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ফোনের মাধ্যমে জানতে পারলাম এলাকায় বাল্য বিয়ে হচ্ছে। আমাদের দাওয়াত দিক আর না দিক, বাল্য বিয়ে কোনোভাবেই কাম্য নয়। এছাড়া তাদের সঙ্গে কোনো শত্রুতা নেই।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে কাউকে না পেয়ে বিয়ে অনুষ্ঠান ভেঙে দিয়েছে।
ভী-বানী / ডেস্ক





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস