সোমবার, ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » » কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে অর্ধশত ঘর পুড়ে ছাই, মুন্নি-মিলন দম্পত্তিসহ নিহত-৪
কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে অর্ধশত ঘর পুড়ে ছাই, মুন্নি-মিলন দম্পত্তিসহ নিহত-৪
![]()
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন লেগে অন্তত ২০ জন আহত ও স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, বাড়ির রান্নার কাজে ব্যবহ্নত গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে চারটি বাসার প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে। কলোনিতে এক ভাড়াটিয়া সকালে রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে ।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মুন্নি বেগম (৩০) ও তাঁর স্বামী মিলন মিয়া (৪০)। তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে। অন্য দুজন হলেন প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) ও আবদুল আউয়াল (৪০)। ফরহাদ হোসেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে। আর আবদুল আউয়াল গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, কালামপুর এলাকার নব্বই কলোনির একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল সাতটার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় একঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্ত শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
ভী-বানী/মনিরুজ্জাম





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস