কার হাত ধরে শপিং করছেন মেহজাবিন?
ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। এই সময়ে জনপ্রিয়তায় তাঁর বৃহস্পতি তুঙ্গে। অপূর্ব-নিশোর সঙ্গে জুটিও বেঁধে একের পর এক আলোচিত নাটক উপহার দিচ্ছেন দর্শকদের। মডেলিংয়েও দারুণভাবে নির্মাতাদের পছন্দের মেহজাবিন। কিন্তু মেহজাবিনের ব্যক্তিগত জীবনের কথা সোশ্যাল মিডিয়া ও শোবিজ দুনিয়ায় সমানতালে আগ্রহের বিষয়।
কেননা বছরখানেক আগে একটি ছবি প্রকাশ হলে মেহজাবিন বিয়ে করেছেন বলে খবর চাউর হয়। কিন্তু সে খবরকে নাকচ করে দেন মেহজাবিন। গণমাধ্যমকে বলেন, সবাই মোনাজাত ধরার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি তার বড় ভাইয়ের মেয়ে মেহভীনের জন্মদিনের। ভাতিজার প্রথম জন্মদিনে বাসায় মিলাদের আয়োজন করা হয়েছিল বলে জানান মেহজাবিন। সেই মিলাদে ঘনিষ্টজনদের দাওয়াত করা হয়েছিল।
তবে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা বসুন্ধরা সিটি থেকে হাত ধরে বের হচ্ছেন। যার হাত ধরে বের হচ্ছেন তিনি গুণী নির্মাতা আদনান আল রাজীব। সিলন চায়ের ‘ময়না পাখিটা ক্লাস টু-য়ে পড়ে’ বিজ্ঞাপন দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।
মেহজাবিন ও রাজীব উভয়ের মধ্যকার সম্পর্কটাকে তারা স্রেফ বন্ধু বলেই বলে আসছেন এতোদিন। কিন্তু সোশ্যাল মিডিয়া ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমগুলো বলছে এবার মেহজাবিন সম্পর্কের কথা লুকাতে পারলেন না। কেননা এবার ভিডিওতে ধরা পড়লেন এই জনপ্রিয় তারকা। কেউ বলছেন প্রেমিক প্রেমিকা, কেউ বলছেন স্বামী-স্ত্রী।






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
‘মোহ্ কাটিয়েছে তার’
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল