শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » কামসূত্র থেকে সেক্স, ওপেরা উইনফ্রে-র সব প্রশ্নের জবাব দিলেন ঐশ্বর্য
প্রথম পাতা » আন্তর্জাতিক » কামসূত্র থেকে সেক্স, ওপেরা উইনফ্রে-র সব প্রশ্নের জবাব দিলেন ঐশ্বর্য
৯০০ বার পঠিত
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কামসূত্র থেকে সেক্স, ওপেরা উইনফ্রে-র সব প্রশ্নের জবাব দিলেন ঐশ্বর্য

---

বর্তমানে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে ভারতের নাম উজ্জ্বল করছেন প্রিয়াঙ্কা, তেমনটাও বলা হয়ে থাকে। তবে প্রিয়াঙ্কার বহু আগেই, আরও এক সুন্দরী হলিউডে চুটিয়ে কাজ করেছেন এবং প্রশংসাও কুড়িয়েছেন। তিনি অপর বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন।

মেগান মার্কলের পর প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ওপেরা উইনফ্রে-র টক শো-তে অংশ নেওয়া নিয়ে এখন জোর চর্চা। দ্বিতীয় ভারতীয় হিসাবে এই শো-এর অংশ হচ্ছেন দেশি গার্ল, আজ থেকে প্রায় দেড় দশক আগে ওপেরার শো-তে অংশ নেন ঐশ্বর্য রাই। এবং এই মার্কিন সঞ্চালিকার সব প্রশ্নের সপাট জবাব দিয়েছেন নীল নয়না সুন্দরী।

পশ্চিমী দুনিয়ার মানুষজন ভারতীয়দের সম্পর্কে বিশেষত ভারতীয় মহিলাদের সম্পর্কে বহু ভুল ধারণা মনে পুষে রেখেছেন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ঐশ্বর্য। তবে নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকেও অটুট রেখেছিলেনল অ্যাশ। বিয়ের আগেই সেক্স, দেখাশোনা করে বিয়ে, ইংরাজি উচ্চারণ থেকে গায়ের রং সচেতন ভারতীয় মেয়েদের নিয়ে প্রশ্নের জবাব দেন ঐশ্বর্য। ২০০৫ সালে ওপেরার শো-তে ঐশ্বর্যকে প্রশ্ন করা হয়েছিল জনসমক্ষে চুমু খাওয়া কী ভারতে খারাপ চোখে দেখা হয়? নায়িকা বলেন, ‘এই দৃশ্যের সঙ্গে আমরা অভ্যস্ত নই।

মানুষজন চুমু খায় এটা ঠিক, কিন্তু সেটা রাস্তা-ঘাটে যেখানে সেখানে নয়। এটা আমাদের সভ্যতায় আবেগের ব্যক্তিগত বহিঃপ্রকাশ হিসাবেই ধরা হয়, তেমনটাই আমাদের ছবিতেও দেখানো হয়’। বিয়ের আগে বা বিয়ের বাইরে সেক্স কি ভারতীয় সমাজে আজও ট্যাবু? এই প্রশ্নের জবাবে ঐশ্বর্য বলেন, সার্বিকভাবে বললে হ্যাঁ, এটাকে ভালো চোখে দেখা হয় না। তবে ভারতীয় মেয়েরা ভালো ইংরাজি বলতে পারে না, কিংবা তাঁরা বাবা-মা-এর সঙ্গে থাকার কারণ নিয়ে পশ্চিমী দুনিয়ার মানুষজন ভুল ভাবেন বলে জানান ঐশ্বর্য। ৩০ বছর বয়সী ঐশ্বর্য বলেন, আজও তিনি বাবা-মায়ের সঙ্গেই থাকেন এবং তাতে তিনি গর্বিত। বিয়ের আগে পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে থাকাটাই আমাদের সংস্কৃতি জানান অভিনেত্রী।

অন্যদিকে অপেরা বলেন, ‘এখানে তো ৩০ বছরের ছেলে মেয়েকে বাবা-মা নিজেরাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়’।অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে নিয়ে ঐশ্বর্য বলেন, ‘এটা অনেকটা গ্লোবাল ডেটিং সার্ভিসের মতো, যেখানে পরিবার, একে অপরের ব্যাকগ্রাউন্ড দেখে, এরপর সম্ভব্য বর-কনেকে একে অপরকে পছন্দ করে, এরপর ডেট করে যদি একে অপরকে ভালো লাগে’। উল্লেখ্য, ঐশ্বর্য দু-বার অপেরা উইনফ্রে-র শোতে অংশ নিয়েছেন। ২০০৯ সালে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে এই জনপ্রিয় শো-তে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা