বিয়ের আগে বয়স, জন্ম, শিক্ষাগত যোগ্যতা যাচাই
![]()
বিয়ে পড়ানোর আগে বর-কনের বয়স যাচাইয়ে তাদের জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করতে কাজীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
ফেনীর সোনাগাজী এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে বয়স বেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন করায় সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও কাজি সিরাজুল ইসলাম মজুমদারের বিষয়ে শুনানিতে এমন নির্দেশনা দেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
বয়স কম হওয়ার পরেও কিশোরীর বিয়ে পড়ানোয় গত ৭ মার্চ হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চ কাজি সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করেছিলেন। এরপর কাজি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য ১৬ মার্চ ওই বিয়ে সংক্রান্ত সব কাগজপত্র ও রেজিস্ট্রার বইসহ হাজির হতে বলা হয়েছিল ওই কাজিকে। তিনি উপস্থিত হয়ে বিয়ে পড়ানোর ঘটনায় ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পরে ঘটনাটি আদালতের রেজিস্টারকে তদন্ত করার জন্যে এ আদেশ দেয়া হয়। একই সঙ্গে দেশের সকল কাজীদের প্রতি সতর্ক করেন আদালত।






কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
ইউপি সদস্য হয়ে সেজে গেলেন চেয়ারম্যান..! দেন কাগজপত্রে সই সীল
বন্যায় ত্রান সহায়তায় মানবিকতার পরিচয় দিচ্ছে ইউএনও সুচিত্র
রামগতিতে ইয়াবাসহ শাহাজাহান মাঝি আটক
রামগতির অপহরণ স্কুল ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার
রামগতিতে নবাগত ওসি’র যোগদান
কমলনগরে ডাক্তারের বিরুদ্ধে মামলা “বাদির রহস্যজনক বক্তব্য”
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার তারেক বিন রশিদ
পুলিশের এসআই পদে নিয়োগ
রামগতিতে গুদামঘর থেকে লক্ষাধিক চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত