পড়ে রয়েছে ভাঙনে স্তূপ, ভাঙন যেন থামছে না
![]()
নিজস্ব প্রতিবেদক : মেঘনার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের কমলনগরে বিস্তৃর্ণ জনপথ। নদী পাড়ে হাঁটলে চোখে পড়ে ভাঙনে স্তূপ। শত বছরে দালান,মসজিদ,ক্লিনিক সহ বেশ স্থাপনাগুলো মুহূর্তেই বিলিন হচ্ছে। ভাঙনের তীব্রতা এতটাই বেশি স্থাপনাগুলো চোখের পলকে ভেঙে পড়ছে নদী গর্ভে। ভাঙন যেন থামছে না।
গত এক মাসে উপজেলার লুধুয়া বাজার এলাকায় ফলকন স্কুল,ক্লিনিক,মসজিদ হাজার মানুষের চোখের সামনে কয়েক সেকেন্ডে নদী গর্ভে ভেঙে পড়ে। এ যেন এক ধ্বংসযঞ্ঝ।
ভাঙনের তীব্রতা এতটাই বেশি মানুষ পরিবার পরিজন ও প্রযোজনীয় জিনিসপত্র অন্যত্র সরানোর সময়টুকুও পাচ্ছে না। ভাঙনের দৃশ্যটা এমন, কিছুক্ষণ পর হঠাৎ পানি এসে মুহূর্তে সবার সামনে থেকে বিশাল গোলাকার আকৃতিতে একটা অংশ তলিয়ে নিয়ে যায়।
এভাবে ভাঙনের মুখে গত একমাসে প্রায় দেড় কিমি: আবাস ভূমি তলিয়ে গেছে। উপজেলার প্রায় পূর্ব-পশ্চিমে বিশ কিমি: ভেঙেছে। উপজেলা সদর হাজির হাট, থানা, কলেজ, উপজেলা ভবন সহ বেশ পুরানো স্থাপনাগুলো নদী ভাঙন থেকে মাত্র দেড় কিমিঃ দুরত্বে রয়েছে। ভাঙনে গতি এভাবে থাকলে উপজেলাটি থাকবে কি না এমনটা প্রশ্ন জনগনের……
দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে মেঘনা তার নিজ গতি ভাঙছে। ভাঙন রোধে কাজ হবে এমনটা আশ্বাস দিলেও পরিকল্পিতভাবে স্থায়ী বাঁধ হচ্ছে না।
স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, যেখানে ভাঙন, সেখানে জিও ব্যাগ দিয়ে ভাঙন কিছুটা ঠেকাতে উদ্যোগ নেন। তার এ উদ্যোগে অস্থায়ী বাজেটে কাজ চলছে। কিন্তু কাজের মান খুবই নিম্নমানের হয়েছে,এমনটা জানান ভুক্তভোগী জনগন।
তারা জানান, যেভাবে উন্নত বালু,জিও ব্যাগ ও দক্ষ শ্রমিক দিয়ে কাজ করার কথা সেভাবে ঠিকাদার কাজ করেন নি। এবং জিও ব্যাগ সঠিক সময়ে প্রয়োজন মোতাবেক ডাম্পিং করা হয়নি। কিছু কাজ হলেও মান খুবই নিম্নমানের ছিল। তারা আরও জানান, ভাঙনের তীব্রতা খুবই ভয়াবহ ও ভয়ংকর। এ ভাঙনের মুখে অস্থায়ী বাঁধ কাজে আসবে না। এখানে স্থায়ীভাবে পরিকল্পিত বাধঁ দিতে হবে।
চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বি হারুনুর রশিদ জানান, মেঘনার দীর্ঘ ভয়ংকর ভাঙনে উপজেলার বিস্তূর্ণ জনপথ। গত কয়েক দিনে টানা ভাঙনে চর ফলকন ইউনিয়নের প্রায় ভেঙে গেছে।এভাবে কিছুদিন ভাঙতে থাকলে খুব শ্রীর্ঘই এ ইউনিয়নটি নদী গর্ভে হারিয়ে যাবে।
তিনি আরও জানান, বারবার ভাঙন রোধে কাজ হবে বললেও হচ্ছে না। খুব দ্রুত পরিকল্পিতভাবে ভাঙন রোধে কাজ না করলে কমলনগর উপজেলাটি নদী গর্ভে বিলীন হবে।
খোলাডাক / এএ






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী