ভোলায় সহিংসতা: এক মামলায় ৫ হাজার আসামি
![]()
ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলা সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের হ্যাক করা ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে ‘ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট’ দেয়া কেন্দ্র পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
এ মামলায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দিনগত রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন এ মামলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সাব্বির হোসেন জানান, সংর্ঘষের ঘটনায় ৩০ পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।
উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরে রোববার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে চারজন নিহত হয়েছে৷
নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর মাদ্রাসাছাত্র মাহবুব (১৪), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে শাহিন (২৩), বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫) এবং মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)।
রোববার পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি, পুলিশ ও র্যাবের টহল জোরদার করার পর বিকালেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী