সোমবার, ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পিএস আটক
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া পিএস আটক
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস, এমপি মন্ত্রীদের নিকটাত্মীয় এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিপি পরিচয়দাতা প্রতারক আব্দুল মতিন চৌধুরী (৩৮) লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত আব্দুল মতিন চৌধুরী রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজাল গ্রামের আব্দুর রবের ছেলে।
এসময় তার কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত ২টি সীল ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড, ৫০ পিচ ইয়াবা ও এক লাখ ৩৯ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করে র্যাব। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১১।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চরগাজী ইউনিয়নের চরআফজাল গ্রামে ওই প্রতারকের বাড়ীতে অভিযান চালিয়ে , সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। আব্দুল মতিন চৌধুরী দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় প্রদান করে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে প্রতারণা করে আসছিল।
র্যাব-১১ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত প্রতারক আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে শ্রীমঙ্গল, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। প্রতারণা, জালনোট ও ইয়াবাসহ গ্রেফতার মতিনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
ভী-বাণী/ডেস্ক





কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম