শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » » হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলা, গুলশান থানায় হস্তান্তর
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলা, গুলশান থানায় হস্তান্তর
![]()
টপ সংবাদ : ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান থানায় র্যাব-১ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
সুদীপ কুমার চক্রবর্তী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আর বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস