সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » রাজনীতি » লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক এমপি নিজান
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান সাবেক এমপি নিজান
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লক্ষ্মীপুর জেলার অধীনে রামগতি উপজেলা, রামগতি পৌরসভা ও কমলনগর উপজেলাসহ ৩ ইউনিটে নতুন কমিটি ঘোষনা করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটি গুলো অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত কমিটি -
১. রামগতিতে মো. শাহরিয়ার হান্নানকে আহবায়ক ও মো. বেলাল হোসেনকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
২.রামগতি পৌরসভায় আব্দুল করিমকে আহবায়ক ও মো. জোবায়ের হোসেনকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
অন্যদিকে, কমলনগরে মো. নুরুল আমিন সেলিমকে আহবায়ক ও মো. গিয়াস উদ্দিন মাহমুদকে সদস্য সচিব করে ৩১ বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।
এসময়, লক্ষ্মীপুর -৪ রামগতি-কমলনগর উপজেলার সাবেক সংসদ, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এবং লক্ষ্মীপুর জেলা কমিটিকে নতুন কমিটি অনুমোদন দেয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে যারা নেতৃত্বে এসেছে তারা দলের সিদ্ধান্তে দেশ নেত্রী বেগম জিয়া ও তারেক রহমানের সকল নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা জ্ঞাপন করেন।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম