শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে ঘুষ কেলেঙ্কারি কান্ডে পিআইও বদলি
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে ঘুষ কেলেঙ্কারি কান্ডে পিআইও বদলি
১৬৯২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে ঘুষ কেলেঙ্কারি কান্ডে পিআইও বদলি

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেন কে ১৭ লাখ টাকা ঘুষ কেলেস্কারি কান্ডে চট্রগ্রামের চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) রিয়াদকে দায়িত্ব থেকে অব্যাহতি (রিলিজ) দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ। পদায়ন হওয়া জহিরুল রামগতিতে যোগদান করা পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করবেন লক্ষ্মীপুর সদর উপজেলার পিআইও মোশারফ হোসেন।

রামগতি উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশাসন-১ অধিশাখার উপসচিব ড. মো. হাবিব উল্লাহ বাহারের স্বাক্ষর করা চিঠিতে পিআইও রিয়াদের বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। তিনি কমলনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনকালে বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন। বিভিন্ন গণমাধ্যমে তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন জাতীয় ও অনলাইনে সংবাদ প্রকাশ হয়। এছাড়াও তার বিরুদ্ধে কর্মচারির স্ত্রীর দিকে কু-নজর দেয়ার তথ্য ওঠে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা জানিয়েছে, পিআইও রিয়াদ পাশের কমলনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পালনকালে কার্যালয় থেকে ‘ঘুষের’ ১৭ লাখ টাকা উধাও হয়। এজন্য তিনি কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরসহ চারজনকে থানায় নিয়ে রাতভর আটক রেখে জিজ্ঞাসাবাদ করেন। পরদিন আটকদের থানা থেকে ছাড়িয়ে নেন তিনি। তখন টাকার বিষয়ে পিআইও রিয়াদ অসঙ্গতিপূর্ণ ও বহুমুখী বক্তব্য দিয়েছিলেন।

কার্যালয়ে টাকার উৎস খুঁজতে তদন্ত কমিটি করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শতরুপা তালুকদারের তদন্ত প্রতিবেদন ও সুপারিশের প্রেক্ষিতে পিআইও রিয়াদকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুরের রামগতিতে প্রকল্প কর্মকর্তা হিসেবে যোগদান করার পূর্বে চট্রগ্রামের রামগড় উপজেলায় তার বিরুদ্ধে ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরে তাকে অর্থ আত্মসাতের অভিযোগে অনত্র্য (রামগতি) বদলি করা হয়। তৎকালিন তার বিরুদ্ধে জাতীয় দৈনিকে অর্থ কেলেস্কারি বিভিন্ন অভিযোগের সংবাদ প্রকাশ হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার পিআইও মোশারফ হোসেন বলেন, বদলির কারণে রামগতির কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পদায়ন হওয়া কর্মকর্তা যোগদান করা পর্যন্ত তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা