বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » » পরির বেশে জামিনে চিত্রনায়িকা পরিমনি
পরির বেশে জামিনে চিত্রনায়িকা পরিমনি
![]()
ঢাকা ডেস্ক : পরীমনির জামিন হয়েছে গতকাল। তবে জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে আসতে দেরি হওয়ার কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে পারেনি।
অবশেষে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন।
তার জামিনের খবর পেয়ে গাজিপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করে।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব।
৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
এরপর ৫ আগস্ট ৪ দিন এবং ১০ আগস্ট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস