শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » মতামত » শীতের জামা রাখার নিয়ম
প্রথম পাতা » মতামত » শীতের জামা রাখার নিয়ম
৭২৪ বার পঠিত
শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতের জামা রাখার নিয়ম

---

দেশ ডেস্ক : ধীরে ধীরে কমতে শুরু করেছে শীতের প্রকোপ। এবারের শীতকালটা যেন একটু দীর্ঘই যাচ্ছে। মানে শীত যাই যাই করেও যেন যাচ্ছে না। তবে এখন আর তেমন শীতের পোশাক গায়ে জড়ানোর প্রয়োজন পড়ছে না।
আর কয়েকদিনের মধ্যেই শীতের পোশাকের জায়গা হবে আলমারিতে। তবে শীতের পোশাক আলমারিতে তুলে রাখলেই শুধু চলবে না। উল বা পশমি কাপড়গুলো ফাঙ্গাস বা ধুলাবালিতে যেন নষ্ট না হয়, সেজন্য আলমারিতে তুলে রাখার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। তবেই ভালো থাকবে আপনার শীতের পোশাকগুলো। চলুন তবে জেনে নেয়া যাক শীতের পোশাক আলমারিতে তোলার আগে কী কী করবেন:

উঠিয়ে রাখার আগে ধুয়ে নিতে হবে

মাত্র কয়েকবার পরা হয়েছে- এটা ভেবে না ধুয়ে তুলে রাখবেন না কাপড়। সোয়েটার, জ্যাকেট বা থার্মালস না ধুয়ে উঠিয়ে রাখলে ব্যাকটেরিয়া, ধুলা বা গন্ধ মাসের পর মাস উলেই আটকে থাকবে। এসব পোশাক ড্রাই ক্লিনিং করাতে পারেন বা বাসাতেই ধুতে পারেন। ওঠানোর আগে শুকিয়ে নেবেন ভালো করে।

আদ্রতা কম এমন স্থানে রাখুন

স্যাঁতসেঁতে পরিবেশ বা ঘরে আলমারি রাখবেন না। এতে কাপড়ে দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে রাখবেন মূল্যবান শীতের পোশাকগুলো।

ভ্যাকুয়াম ব্যাগে রাখুন

পশমের পোশাক বাতাসহীন ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শুষে নেওয়ার জন্য কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বক্সের মধ্যেও রাখতে পারেন।

টিপস

শীতের পোশাক কখনো ঝুলিয়ে রাখবেন না। দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

পোশাকের ভাঁজে ন্যাপথালিন রেখে দিতে পারেন। তাহলে পোকা বাসা বাধতে পারবে না।

মাঝে মাঝে পোশাক বের করে রোদে দেবেন।

ভী-বাণী/ডেস্ক



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা