কেন্দ্রীয় ছাত্রদল : সভাপতি শ্রাবণ, সম্পাদক জুয়েল
![]()
রাজনীতি ডেস্ক : জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সভাপতি হয়েছেন কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আজ রবিবার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাথে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিন্ম লিখিত নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক-সাইফ মোহাম্মদ জুয়েল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।
নতুন দায়িত্ব পাওয়া সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পুরনো কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুরনো কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
ভি-বানী /ডেস্ক






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম