শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ডের ভূমি দখলের চেষ্টা
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ডের ভূমি দখলের চেষ্টা
৫৯৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ডের ভূমি দখলের চেষ্টা

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জোর পূর্বক পানি উন্নয়ন বোর্ডের ভূমি দখলের চেষ্টা করছে স্থানীয় নুরুল করিম এমন অভিযোগ করছে স্থানীয়রা। উপজেলার চর লরেন্স ইউনিয়ন মৌজায় করইতোলা বাজারের উত্তরে লক্ষ্মীপুর -রামগতি আঞ্চলিক সড়কের পাশ্বে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, দীর্ঘদিন এই ভূমি নিয়ে বিরোধ চলছে। মালিকানা জমি ছাড়া পানি উন্নয়ন বোর্ডে দেড় শতক ভূমি রয়েছে। মালিকানা সম্পত্তির দাবিদার শহিদুল ইসলাম ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেয়। বিগত দিন জমি নিয়ে বিরত থাকায় শহিদ গংদের নামে লিজ পড়ে থাকে। হঠাৎ গত কয়েক দিন যাবত স্থানীয় নুরুল করিম চারদিক থেকে ভেড়া দিয়ে বহুতল ভবন নির্মান করছে।
এছাড়াও স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবি, নুরুল করিম বাজারে নির্মিত শোছাগার থাকা ভূমিও দখল করছেন। তাকে অনেক ব্যবসায়ী বাঁধা দিলেও মানছে না। শোছাগার নির্মিত ভূমিও পানি উন্নয়ন বোর্ডের..।

পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা শাহিন বিন কাশেম বলেন, পানি উন্নয়ন বোর্ডের ভূমি দখলের বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছি এবং অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযুক্ত নুরুল করিমের কাছে দখলের বিষয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেনি। তবে লিজ সূ্ত্রে দখল কিনেছে দাবি করছে নুরুল করিম। পানি উন্নয়ন বোর্ডের লিজকৃত ভূমি কখনো দখল ক্রয়-বিক্রয় হয় না।

পানি উন্নয়ন বোর্ডের দেড় শতক ভূমি শহিদুল ইসলাম নামে ব্যক্তি ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত লিজ নিয়েছে। গত কয়েক বছর সরকারি বিভিন্ন জটিলতার কারণে ভূমি লিজ দেয়া হচ্ছে না। কিন্তু জোর পূর্বক নুরুল করিম ভূমি দখল করতে পারবে না। চলমান কাজ বন্ধ রাখতে তাকে বারবার বলা হয়েছে। তার সকল কাগজপত্র নিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাদের সাথে দেখা বলা হয়েছে।

তিনি আরও বলেন, নুরুল করিম পানি উন্নয়ন বোর্ডে ভূমিতে চলমান কাজ বন্ধ করেনি। তাই তাকে স্থানীয় থানায় কাজ বন্ধ করতে লিখিত নোটিশ দেয়া হয়েছে।

অভিযুক্ত নুরুল করিম বলেন, তিনি পানি উন্নয়ন বোর্ডের ভূমি ছাড়া পিছনের বাকি জমিগুলো তার ক্রয়কৃত। মুখের দাবিদার এবং সরকার লিজ দিলে তিনি পাবেন দাবি করেন। তিনি লিজের জন্য আবেদন করেছেন। উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত আব্দুর রবের ছেলে বিদেশ ফেরৎ নুরুল করিম। তিনি চর লরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাবি করেন।

কমলনগর থানা ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোলাইমান বলেন, পানি উন্নয়ন বোর্ডে ভূমি দখলের বিষয়টি জেনেছি। চলমান কাজ বন্ধ করতে তদন্ত চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাস বলেন, ভূমি দখলের বিষয়ে অভিযোগ শুনেছি। তবে ভূমি গুলো পানি উন্নয়ন বোর্ডের থাকায় তাদের জানানো হয়েছে। তারা ব্যবস্থা না নিলে উপজেলা প্রশাসন নিবে।

ভী-বাণী /ডেস্ক/ইমু



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা