মেসিরা আসছে বাংলাদেশে
![]()
খেলাধুলা ডেস্ক : সম্পর্ক যেন আত্মার।এযেন পাশের বাড়ির আত্মীয়। জ্বি, বাংলাদেশ-আর্জেন্টিনার সম্পর্কের জের কাতার বিশ্বকাপে ফুটে উঠে। যা বিশ্ব ফুটবলে সর্মথনে বিরল পরিচিত। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আলোচনা চলছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার। এবার সেই উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
লিওনেল মেসিকেসহ ঢাকায় আর্জেন্টিনা দলকে নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
তিনি বলেছেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফল চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। টার্মস এন্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।
কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায় সেই প্রশ্ন আসেই। কাজী সালাউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছ জরুরিভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিকঠাক না হলে খেলাই তো হবে না।
ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনা ওদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিলেন মেসিরা। সেবার নাইজেরিয়ার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা দল।
ভী-বাণী /ডেস্ক






খিদের জ্বালায় দেহ বিক্রি করছে চিকিৎসক
একের পর এক হিজবুল্লাহর আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা (ভিডিও)
বাংলাদেশি জায়েদ’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
৫১ শতাংশ শিশু’র বিয়ে হয় বাংলাদেশে দাবি করেন ইউনিসেফ
বিশ্বকে তাক লাগালেন রাজ্জাক
কাতার বিশ্বকাপে দামি মডেল গানিম আল মুফতাহ্
বিদেশী বউ ঘরে তুলে সুখি-অসুখি দম্পতি যারা
রেমিট্যান্স যোদ্ধা কামাল মেম্বারদের স্বপ্ন কফিনে-ই থেকে যায়
রাস্তার ছেলে থেকে ‘লৌহমানব’ পুতিন