শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » » ভোলায় সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতনের ভিডিও প্রকাশ
প্রথম পাতা » » ভোলায় সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতনের ভিডিও প্রকাশ
৭৪২ বার পঠিত
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলায় সন্তানের সামনে বাবাকে উলঙ্গ করে নির্যাতনের ভিডিও প্রকাশ

---ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহনে এক বছর আগে এক মোটরসাইকেল চালককে বিএনপি আখ্যা দিয়ে দুই সন্তানের সামনে উলঙ্গ করে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় নির্যাতকারী মো.  হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ হাসানকে আটক করেন।

সোমবার লালমোহন থানায় নির্যাতনের শিকার জসিমের স্ত্রী জয়নব বিবি বাদী মামলা দায়ের করেন।

 

 

থানা ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, নির্যাতনকারী হাসানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা  হয়েছে।

 

 

 

 

এদিকে নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

সোমবার বিকালে লালমোহন থানায় সংবাদ সম্মেলন ইউএনও হাবিবুল হাসান রুমি ও ওসি মীর খায়রুল কবীর জানান,ভিডিওটি ২০১৮ সালের ২৫ জুলাইয়ের। ওই সময় কেউ এ ঘটনা প্রকাশ করেনি। জসিমকে নির্যাতনের কোনো অভিযোগও থানায় দায়ের করা হয়নি।

 

 

ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এর পরপরই ভিকটিম জসিমের স্ত্রীকে ডেকে এনে মামলা নেয়া হয়।

আটককৃত হাসানের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী ও হালিশহর থানায় মানব পাচার, ডাকাতি ও চুরির অভিযোগে ৩টি মামলা রয়েছে বলে তারা জানান।

 

 

সংবাদ সম্মেলনে আরও বলেন, ঘটনা প্রায় বছরখানেক আগের হলেও নির্যাতিত জসিমের স্ত্রী ও মেয়েরা ভয়ে কাউকে বলনি। এমনকি ওই সময় ভোলাতে চিকিৎসাও করাতে পারেনি। পরে এক আত্মীয়ের সাহায্য নিয়ে জসিমকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি চিকিৎসা দেয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ভোলায় ফিরে আসলে তাকে ৩ বার ইয়াবা মামলায় ফাঁসানো হয়। সেই ঘটনার ভিডিও প্রকাশ হওয়ায় তারা আতঙ্কে রয়েছে তারা।

 

 

কান্নাজড়িত কণ্ঠে জসিমের মেয়ে সোনিয়া জানায় , তাদের নাম প্রকাশ করলে এবার ভিটেমাটিও ছাড়তে হবে। শুধু মাদক ব্যবসায় রাজি না হওয়ায় তার বাবার ওপর এমন লোমহর্ষক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন।

 

 

উল্লেখ্য, রোববার রাতে নির্যাতনকারী কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হাসানকে পুলিশ গ্রেফতার করে। এর পরপরই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয় ফেসবুকে।

 

 

ভিডিওতে দেখা গেছে, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোটরসাইকেল চালক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশু সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে।

 

 

নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রিবাড়ির আবুল হোসেনের ছেলে। নির্যাতনকারীকে বিএনপি’র সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় বইতে শুরু করে।

 

খোলাডাক…



এ পাতার আরও খবর

গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য  ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয় শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা