শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
Bhorer Bani
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » সরিষাবাড়ীতে প্রভাবশালীর অত্যাচারে ঘর ছাড়া অসহায় পরিবার
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » সরিষাবাড়ীতে প্রভাবশালীর অত্যাচারে ঘর ছাড়া অসহায় পরিবার
৪৭৩ বার পঠিত
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরিষাবাড়ীতে প্রভাবশালীর অত্যাচারে ঘর ছাড়া অসহায় পরিবার

---

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে প্রভাবশালী মাদক ব্যবসায়ীর অত্যাচারে এক বিধবার পরিবারকে মারধর করে ঘর-বাড়ি ছাড়ার অভিযোগ উঠেছে। পরিবারটি বিগত ৪৫দিন বাড়ি ছেড়েছে। গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধায় সরিষাবাড়ী পৌর সভার বাউসী বাজার ঋষি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর সভার বাউসী ঋষি পাড়া গ্রামের চিনি মোহন ঋষি’র ছেলে নিতাই চন্দ্র ঋষি, চন্দন ঋষি ,গৌড় ঋষি’র সাথে একই বাড়ীর মৃত বিনি মোহন ঋষি’র ছেলে জয় ঋষি’র মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমি জমা ও মাদক বিক্রয় বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

বিরোধের জের ধরে গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার ) সন্ধা সাড়ে ৭ টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চিনি মোহন ঋষি’র ছেলে নিতাই চন্দ্র ঋষি, চন্দন ঋষি, গৌড় ঋষি’র ও তার ভাড়াটিয়া লোকজন নিয়ে বিধবা অঞ্জনা রাণী তার পরিবারের নিয়তি রাণী ও স্কুল শিক্ষার্থী সঞ্জয় ঋষি কে মারপিট করে। তাদের মারপিটের সাথে ইন্ধন দাতা হিসেবে তুলশী রাণী ও পিন্টু ঋষি জডিত বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। ঘটনার দিন প্রতিপক্ষ নিতাই চন্দ্র ঋষি তার লোকজন বিধবা অঞ্জনা রাণীর ছেলে জয় ঋষি কে নানাভাবে খুন ও জখমের হুমকি দিয়ে ঘর-বাড়ী থেকে বিতাড়িত করে। একপর্যায়ে প্রতিপক্ষের অত্যাচার সইতে না পেরে দেড় মাস যাবৎ বিধবা তার পরিবার পরিজন ভ্রাম্যানভাবে বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করছে। একপর্যায়ে বর্তমানে উপজেলার দিগপাইত অরুন চন্দ্র ঋষি’র বাড়ীতে বসবাস করেন। মাঝে মধ্যে নিয়তি রাণী’র স্বামীর ভিটায় গেলেও তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না প্রতিপক্ষরা।

এ ব্যাপারে বিধবা অঞ্জনা রাণীর দাবি, তার স্বামীর মৃত্যুর পর নানাভাবে অত্যাচার শুর করে নিতাই চন্দ্র ঋষি তার পরিবারের লোকজন। এ কারণে তিনি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হন। প্রায়ই তিনি বাড়িতে আসার চেষ্টা করলেও কখনও তাকে ঢুকতে দেওয়া হয়না বলে অভিযোগ করেন তিনি।

বিনি মোহন ঋষির ছেলে জয় ঋষি বলেন, দীর্ঘদিন যাবৎ সারা রাত চুলাই মদ তৈরি করে বিক্রয় করে আসছে। আগুনের ধোঁয়া সারা রাত মানুষের চলাফেরার কারণে ঘরে ঘুমাতে পারি না। কোন কিছু বলতে গেলে মারধর করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভী-বাণী /ডেস্ক/



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা