বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর ৩ বছর কারাদণ্ড
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও ৩ মাস জেল দেয়া হয়েছে।
দলীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি ও মানহানির অভিযোগে গত বছরের ৩১ মে মামলাটি দায়ের করা হয়। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বলা হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এরপর তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়।
এই মামলায় এর আগে কারাগারে পাঠানো হয়েছিল গিয়াস কাদেরকে। গত বছরের ২৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম