শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ৬ সেনা আহত
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ৬ সেনা আহত
৫৮৫ বার পঠিত
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ৬ সেনা আহত

---

 

 

অনলাইন ডেস্ক

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায় মঙ্গলবার আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা এবং পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নারিয়ি সীমান্ত থেকে পাকিস্তানের চিত্রাল জেলার অরুন্দু গ্রামের বেসামরিক নাগরিকদের ওপর মর্টারের গোলা এবং ভারী মেশিনগানের গুলি বর্ষণ করে। আফগান সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানের ছয় সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হন।

পরে পাল্টা হামলা চালায় পাকিস্তানে সেনারাও। পাকিস্তানি সেনাদের হামলায় আফগান সীমান্ত ফাঁড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তবে এতে আফগানিস্তানের কেউ হতাহত হয়নি। পরে দু’পক্ষের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার পর শত্রুতামূলক তৎপরতা বন্ধ করে আফগান সীমান্ত রক্ষীরা।

সূত্র: পার্স টুডে



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা