শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ফিচার » যে কারণে বয়স লুকায় নারীরা
প্রথম পাতা » ফিচার » যে কারণে বয়স লুকায় নারীরা
৬৭৬ বার পঠিত
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কারণে বয়স লুকায় নারীরা

---নিজেকে কম বয়সী দেখানো কে না চায়। তবে বেশির ভাগ নারী নিজেকে কম দেখাতেই পছন্দ করেন। তাই অনেকে প্রকৃত বয়স গোপন করেন। কিন্তু বয়স নিয়ে কেন এই লুকোচুরি?

গবেষণায় দেখা গেছে, পুরুষের চেয়ে নারীর মধ্যে এই প্রবণতা বেশি। নারী কেন বয়স লুকান তার কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা।

চলুন যেনে নেই কি বলছে গবেষণা। কেনো বয়স লুকাতে চান নারীরা:

পুরুষের মন পাওয়া

পুরুষের মন পাওয়ার ইচ্ছা তো সব নারীরই গোপন মন বাসনা। আর তাই তারা ভাবেন নিজের বয়স কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ হবে এবং পুরুষের কাছে আরো বেশি আকর্ষণীয় হওয়া যাবে। আবার অনেক সময় নিজের চাইতে বয়সে ছোট পুরুষের মনোযোগ আকর্ষণের জন্যও নারীরা সঠিক বয়সটা বলতে চান না।

তারুণ্য

নারী নিজেকে সব সময় পুরুষের কাছে তারুণ্য উদ্দীপ্ত হিসেবে প্রকাশ করতে চান। তাদের ধারণা বয়স কম করে বললেই নিজেকে কম বয়সী মনে হবে। কিন্তু এটি তাদের ভুল ধারণা। আর এ ভুল ধারণা থেকেই মেয়েরা নিজেদের বয়স লুকান।

বিয়ের বাজারে দাম পাওয়া

আমাদের সমাজের অধিকাংশ নারীরাই ‘বিয়ের বাজারে’ দাম পেতে চান। আর আমাদের সমাজের পুরুষদের কাছে বিয়ের বাজারে কম বয়সী নারীদেরই জয়জয়কার। আর তাই বিয়ের বাজারে একজন দামী পাত্রী হয়ে ওঠার জন্য অনেক নারীই নিজের বয়স লুকিয়ে রাখেন। এমনকি খুব কাছের বন্ধুবান্ধবের কাছেও নিজের সঠিক বয়সটা বলেন না অনেকেই।

পরিবার

পরিবার হচ্ছে মানুষের সবচেয়ে বড় পাঠশালা। মানুষ পরিবার থেকে যে শিক্ষা পান, তা বাস্তব জীবনেও প্রভাব ফেলে। মেয়েরা সাধারণত বয়স লুকানোর বিষয়টি মা-বোনদের কাছ থেকেই পান। অনেক মা সন্তানকে বয়স কম করে বলতে বলেন। এ কারণেই মেয়ে শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বয়স কম করে বলতে শেখে। তাই বেশির ভাগ মেয়ে সঠিক বয়স কখনো বলতে চায় না।

চাকরি পাওয়া

চাকরি পাওয়ার জন্য বয়স সীমা নির্ধারণ করা থাকে। আর এই বয়স সীমার ভেতরে থাকার জন্য অনেক নারী নিজের প্রকৃত বয়সটি লুকানোর চেষ্টা করেন। অবশ্য চাকরী পাওয়ার আশায় অনেক পুরুষও নিজের বয়স লুকান।

বুড়িয়ে যাওয়ার ভয়

অধিকাংশ নারীর মনে সাধারণ একটি ফোবিয়া থাকে। আর তা হলো বুড়িয়ে যাওয়ার ভয়। বুড়িয়ে যাওয়ার ভয়ে নারীরা নানান রকম রূপ চর্চা, প্লাস্টিক সার্জারী এবং যোগ ব্যায়াম করে থাকেন। আর তাই পাছে লোকে বুড়ো ভাবে তাই নিজের সঠিক বয়সটাও বলতে চান না মানুষকে।

হিংসা

বেশির ভাগ নারীর ধারণা পরিচিতজনদের মধ্যে তিনিই সবচেয়ে সুন্দর। তাই পাশে অন্য কোনো সুন্দরী নারী থাকলে বেশির ভাগ নারী হিংসা কিংবা অহংকার বোধে নিজের বয়স লুকান।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা