শিরোনাম:
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
সোমবার, ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
৮৩৫ বার পঠিত
সোমবার, ২৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে পাওয়া টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে ২জনকে গুরুতর আহত, বাড়ি-ঘর ধারালো অস্ত্র, লোহার রড দিয়ে ভাঙচুর করে স্বর্ণ লুটের অভিযোগ পাওয়া যায়। স্থানীয় থানায় মো.শাকিল বাদী হয়ে মামলা দায়ের করিলে আসামী ছাত্রলীগ নেতা আবুল হাসান জনি(২৭)কে আটক করে পুলিশ।

মামলা সূত্রে মো.শাকিল বলেন, তিনি প্রথম আসামী আবুল খায়ের রনি দোকানে সিসিটিভির কাজে যোগদান করেন। প্রতিমাসে বেতন বাবত ৭হাজার টাকা ধার্য করা হয়। ১০মাস কাজ করিলে মাত্র ১মাসের বেতন দেয় রনি। তার কাছে বাকি ৯মাসের বেতন চাইলে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি, গালি-গালাজ করিতে থাকে রনি। হঠাৎ আসামীরা সবাই বাড়িতে তার বাবা-ভাবির সাথে সন্ত্রাসী কায়দায় লাঠি-সোটা, লোহার রড দিয়ে আক্রমনে মারধর করে এবং বসতি ঘর ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণ লুট করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। স্থানীয় থানায় ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মো.শাকিল আরও বলেন, আসামীরা আত্মগোপনে থেকে হুমকি-ধমকি দিচ্ছে। সুযোগ পেলে তার পরিবার ও তাকে প্রাণ নাশের হুমকিও দিচ্ছে। তিনি আসামীদের শাস্তি দাবি করেন।

আটক ছাত্রলীগ নেতা আবুল হাসান জনি উপজেলার সাহেবের হাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় মৃত আবুল কাশেমের পুত্র।

থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মারামারি ও স্বর্ণ লুটের মামলায় আসামী আবুল হাসান জনিকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা