স্বামী কালো বলায় স্ত্রী’র আত্মহত্যা
খোলাডেক্স :
কালো বলে উপহাস করায় ভারতীয় এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ওই তরুণীর স্বামী ক্রমাগতভাবে তাঁকে ‘অন্ধকার বর্ণ’ বলে তুচ্ছতাচ্ছিল্য ও হয়রানি করায় তিনি আত্মহত্যা করেছেন। গত সোমবার ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসি ও এনডিটিভি এ খবর জানায়।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বাঁশখোয়ারা গ্রামে বাড়ির বাইরে কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছয় মাস আগে তাঁর বিয়ে হয়েছিল।
এই ঘটনার জন্য স্বামীকে দায়ী করে রাজস্থানের একটি পুলিশ স্টেশনে মামলা করেছেন ওই তরুণীর বাবা। পুলিশ জানায়, এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগের বিষয়ে তরুণীর স্বামী এখনো কিছু বলেননি বা বিবৃতি দেননি।
ওই তরুণীর বাবা পুলিশকে বলেন, মেয়ের গায়ের বর্ণ কালো হওয়ার কারণে তাঁর স্বামী ক্রমাগতভাবে অবজ্ঞা করেছেন। যার কারণে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।
এ ধরনের ঘটনা ভারতে এবারই প্রথম নয়। গায়ের রং নিয়ে স্বামী বিদ্রূপ করায় ২০১৪ সালে ২৯ বছর বয়সী এক নারী আত্মহত্যা করেন। এ ছাড়া গায়ের বর্ণ কালো হওয়ায় সহপাঠী ‘কুৎসিত’ বলে ডাকায় অপমান বোধ করে ২০১৮ সালে ১৪ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে।
গালফ্ নিউজ/






খিদের জ্বালায় দেহ বিক্রি করছে চিকিৎসক
একের পর এক হিজবুল্লাহর আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা (ভিডিও)
বাংলাদেশি জায়েদ’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন
৫১ শতাংশ শিশু’র বিয়ে হয় বাংলাদেশে দাবি করেন ইউনিসেফ
বিশ্বকে তাক লাগালেন রাজ্জাক
মেসিরা আসছে বাংলাদেশে
কাতার বিশ্বকাপে দামি মডেল গানিম আল মুফতাহ্
বিদেশী বউ ঘরে তুলে সুখি-অসুখি দম্পতি যারা
রেমিট্যান্স যোদ্ধা কামাল মেম্বারদের স্বপ্ন কফিনে-ই থেকে যায়
রাস্তার ছেলে থেকে ‘লৌহমানব’ পুতিন