শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
Bhorer Bani
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
৮০৬ বার পঠিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল

---

লক্ষ্মীপুর প্রতিনিধি ; লক্ষ্মীপুরের রামগতিতে মদ খেয়ে মাতাল অবস্থায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের এক কর্মচারীকে পিটালেন দুই সাবেক চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১ আগস্ট) উপজেলার চরগাজী ইউনিয়নের গাবতলী সুইসগেইট নামক এলাকায়। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

অভিযুক্তরা হলেন-রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি,সাবেক উপজেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোরাফ উদ্দীন আজাদ সোহেল ও চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক নেতা মীর আক্তার হোসেন বাচ্চু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ভুক্তভোগী ছিদ্দিককে বলতে শুনা যায় যে, গত ১ আগস্ট শুক্রবার রাতে দেড়টার দিকে মেঘনা নদীর চরগাজী ইউনিয়নের গাবতলী এলাকার সুইজগেইট নামক স্থানে নদী বাঁধের কাজ করছেন গুনবাবু কোম্পানির ৬০ জন শ্রমিক। তাদের খাবার রান্নার জন্য বাবুর্চি হিসেবে কাজ করেন ভুক্তভোগী ছিদ্দিক। শুক্রবার রাত দেড়টার দিকে হঠাৎ রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শোরাফ উদ্দীন আজাদ সোহেল, উপজেলা বিএনপির সাবেক নেতা ও চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু মদ খেয়ে মাতাল অবস্থায় ছিদ্দিক বাবুর্চির কাছে গিয়ে রাতের খাবার দিতে বলেন। ছিদ্দিক বাবুর্চি তাদেরকে চিনতে না পারায় খাবার দিতে অপারগতা প্রকাশ করে বলেন, খাবার এই কোম্পানির শ্রমিকদের জন্য নির্ধারিত। আপনারা কে? আর হঠাৎ এতো রাতে কোথা থেকে এসেছেন। তাও মাতাল অবস্থা কেন? আমি আপনাদেরকে খাবার দিতে পারবো না। এ কথা বলার পর পাশ থেকে একজন বলে উঠলেন এরা একজন বাচ্চু চেয়ারম্যান অন্যজন উপজেলা চেয়ারম্যান সোহেল।

এর কিছুক্ষণ পরে সোহেল চেয়ারম্যান এলোপাতাড়ি তাকে কিল ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে তার পাঁয়ের জুতা খুলে ওই বাবুর্চিকে বেধড়ক মারধর করেন। পর পর দুইবার ছিদ্দিককে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন ছিদ্দিক। পরে তাদের ভয়ে বাবুর্চি ছিদ্দিক নদীর পাড় থেকে তার গ্রামের বাড়ী কমলনগরে চলে যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

একজন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি অন্যজন বিএনপির সাবেক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হয়ে গভীর রাতে মদখেয়ে মাতাল অবস্থায় একজন কর্মচারীকে পিটানো নিয়ে রামগতি-কমলনগরে চলে সমালোচনার ঝড়। এই ঘটনার পর দুই চেয়ারম্যানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই কর্মচারী। এঘটনায় সোমবার ৪ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন রামগতি থানার ওসি মো. কবির হোসেন।

রামগতি উপজেলা বিএনপির তিনজন নেতা বলেন, মদ খাওয়া এটা তাদের নিয়মিত অভ্যাস। এটা এঅঞ্চলের সকল মানুষ জানে। কিন্তু তাই বলে একজন নিরীহ শ্রমিক বা বাবুর্চিকে বেধড়ক মারধর করে এসব জনপ্রতিনিধি রাজনীতিকে কলুষিত করেছেন।

আহত কর্মচারী ছিদ্দিক বলেন, মদ খেয়ে তারা গভীর রাতে তার কাছে ভাত চেয়েছেন। কিন্তু তিনি প্রথমে তাদেরকে চিনতে পারেননি। যার করণে তিনি শ্রমিকের বাহিরে অপরিচিত হওয়ায় তাদেরকে খাবার দিতে চাননি। এসময় একজন লোক তাকে বলেন, একজন বাচ্চু চেয়ারম্যান অন্যজন সোহেল চেয়ারম্যান। একথা বলার সাথে সাথে উপজেলা চেয়ারম্যান সোহেল তাকে পাঁয়ের জুতা খুলে এলোপাতাড়ি কিল ঘুষি ও মারধর করেন। এইভাবে দুইবার তাকে মারধর করেন তারা। এখন তাদের ভয়ে তিনি ওই এলাকায় কাজে যাচ্ছেননা।

নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের ঠিকাদার গুনবাবু বলেন, গভীর রাতে হঠাৎ দুইজন বিশিষ্ট ব্যক্তি এই ভাবে মাতাল অবস্থায় এসে তার কোম্পানির শ্রমিককে পিটানো কোন ভাবেই উচিত হয়নি।

অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোরাফ উদ্দীন আজাদ সোহেলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার সাথে সরাসরি কথা বলার জন্য গেলে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানান তার পরিবারের লোকজন।

আরেক অভিযুক্ত রামগতি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু মদ খাওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা দুইজন রাত দেড়টার দিকে ওই জায়গায় গিয়েছি। কথা বলতে বলতে অনেক রাত হয়ে যাওয়ায় রাতের খাবারের জন্য বাবুর্চিকে বললে তিনি খাবার না দেওয়া সোহেল চেয়ারম্যান উত্তেজিত হয়ে হালকা কয়েকটি থাপ্পড় দিয়েছেন। মদ খাওয়ার ঘটনা সঠিক নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, তিনি সোমবার ৪ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন ওই রাতের ঘটনা সঠিক বলে তাকে স্টেট মেন্ট দিয়েছেন। তবে ভুক্তভোগীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা