ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
![]()
নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পরদিন ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। ইতোমধ্যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশ করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে দলটি।
এ বিষয়ে সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। কিন্তু বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সাক্ষাত পাননি। পরে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল হকের সাথে দেখা করে সমাবেশ করার বিষয়ে কথা বলেন।
পুলিশের এই কর্মকর্তা বিএনপি নেতাদের জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন। বিএনপি নেতা আবদুস সালাম আজাদ এ তথ্য জানান।






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম