রামগতিতে ধর্ষকের যাবতজ্জীবন
রামগতি প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
বাদীর আইনজীবী বিশেষ সরকারি কৌশুলী (এপিপি) অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতির শ্যামনগর এলাকায় বেলাল ওই শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। ঘটনার দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানী বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
খোলাডাক/ এএ






কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম