শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় » শিক্ষাব্যবস্থা জাতীয়করণে দাবীতে লক্ষ্মীপুরে বিএমজিটিএ’র জেলা সম্মেলন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণে দাবীতে লক্ষ্মীপুরে বিএমজিটিএ’র জেলা সম্মেলন
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসাসহ সকল বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে লক্ষ্মীপুরে ২য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর আয়োজনে করেন।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলার সভাপতি মো: আলী।
প্রধান অতিথি ছিলেন বিএমজিটিএ’র কেন্দ্রীয় সভাপতি ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য মো: হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিএমজিটিএ’র কেন্দ্রিয় মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামছুল কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিএমজিটিএ’র কেন্দ্রিয় নেতা মো: সুলতান মাহমুদ, মো: ফজলুল বারী বেলাল, মো: শান্ত ইসলাম, মো: ফখরুল ইসলাম, লক্ষ্মীপুর আলিয়ার সাবেক অধ্যক্ষ এ কে এম আবদুল্লাহ, আয়েশা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও একেএম রুহুল আমিন কামাল, বশিকপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জাহিদ হোসাইন, ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও ইব্রাহীম শামিম, মাতাব্বরনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আলী হোসাইন, বিএমজিটিএ’র জেলা সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর উপজেলা সভাপতি এম এ কাশেম, সদর উপজেলা সভাপতি মো: কামাল উদ্দিনসহ বিএমজিটিএ’র নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনর কাছে জোর দাবী জানান।
সঞ্চালনা করেন, বিএমজিটিএ’র লক্ষ্মীপুর শাখার সাধারন সম্পাদক মো. ফিরোজ আলম।
অনুষ্ঠানের শেষে, জেলা কমিটিতে ২য় বারের মত সভাপতি মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক ফিরোজ আলমের নাম ঘোষনা করেন বিএমজিটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হারুন অর রশিদ।
খোলাডাক/ জে এ





আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী