শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bhorer Bani
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিনোদন » বে-হিলস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী
প্রথম পাতা » বিনোদন » বে-হিলস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী
৮৬৬ বার পঠিত
সোমবার, ৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বে-হিলস’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী

---

 

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী বলা হয় চিত্রনায়িকা মৌসুমীকে। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায়ও। এবার এই নায়িকা একটি চার তারকা হোটেলের শুভেচ্ছাদূত হলেন।

কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত ‘বে-হিলস হোটেল’। এটি গোল্ড স্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রজেক্ট। এবার এই হোটেলের শুভেচ্ছাদূত হলেন প্রিয়দর্শিনীখ্যাত এই অভিনেত্রী।

মৌসুমী বলেন, ‘কক্সবাজারের হিমছড়ির মেরিন ড্রাইভের রাস্তায় অবস্থিত একটি চার তারকা মানের হোটেল। সম্প্রতি এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। সামনে যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবেন হোটেল কর্তৃপক্ষ।’

বর্তমানে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে (২০১৯-২১) মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার বিপরীতে আছেন মিশা সওদাগর। এরই মধ্যে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

মৌসুমীর প্যানেল থেকে অনেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সরে যান তারা। এজন্য একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন মৌসুমী।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা