শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমিটি গঠনে লেনদেন, টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » কমিটি গঠনে লেনদেন, টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি
৬৫৬ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমিটি গঠনে লেনদেন, টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি

---

খোলাডেক্স :
জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসানের বিরুদ্ধে যাত্রবাড়ী থানা সাধারণ ডায়েরি (জিডি) করছেন রোজী বেগম নামের এক নারী।

জিডিতে রোজী নামের ওই নারী উল্লেখ করেন, ‘মেহেদী হাসান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি, সেই সুবাদে আমার পরিচিত। মেহেদী আমার ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন আনন্দকে (২৪) ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার সভাপতি পদ দেওয়ার কথা বলে, পরবর্তী সময়ে আমার ছেলেকে কমিটিতে না নিয়ে অন্যজনকে কমিটিতে পদায়ন করেছে। এ বিষয়ে আমি তার সাথে কথা বললে সে উত্তেজিত হয়ে আমার এবং আমার ছেলের বড় ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি দেখায়।’

এ বিষয়ে রোজী বেগমের স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মেহেদী আমার ছেলেকে নেতা বানানের কথা বলে দুই লাখ টাকা নেয়। কিন্তু কমিটিতে তাকে রাখা হয়নি। অন্য বিবাহিত ছেলেকে দিয়ে কমিটি দেয়। আমি টাকা ফেরত চাইলে সে আমায় হত্যার হুমকি দেয়।’

জাহাঙ্গীর হোসেন নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে পরিচয় দেন। তিনি আরো বলেন, ‘আমি দলীয় লোক হওয়ার পরও মেহেদী আমার সঙ্গে এমনটা করেছে- শুধু আমি না, আরো পাঁচ-ছয়জন আছে যাদের কাছ থেকে মেহেদী টাকা নিয়েছে।’

দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘চাকরিপ্রার্থী অনেকে থাকে। যাদের চাকরি হয় না, তখন তারা অভিযোগ করে, অন্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই বিষয়টা তেমনই।’

রোজী বেগম উল্টো হুমকি দিয়েছেন দাবি করে মেহেদী বলেন, ‘আমি তার ছেলেকে নেতা বানাইনি বলে তারা আমাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছেন। আমি যখন বলেছি এ বিষয়ে আমার কিছু করার নাই তখন সে বলে দাঁড়া আমি জিডি করচ্ছি। আপনি খোঁজ নিলে জানতে পারবেন আনন্দ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। যে ছাত্রলীগের পদ চেয়ে বিদেশে ঘুরে বেড়ায় সে কেমন হতে পারে বুজেন।’

কথার প্রসঙ্গে দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বলেন, ‘কমিটি দেওয়ার ক্ষেত্রে স্থানীয় এমপিসহ অনেকের প্রভাব থাকে। তিনি যেভাবে বলেছেন, আমি সেভাবেই করেছি। আমার কাছে প্রমাণ আছে। এখন তারা (শাকিল হোসেন আনন্দর পরিবার) আমার বিরুদ্ধে লেগেছে।’

ছাত্রলীগের কমিটিতে এমপি বা অন্যদের কী ধরনের প্রভাব থাকে জানতে চাইলে মেহেদী বলেন, ‘এটা থাকে। যারা দলের জন্য কাজ করেছেন তাদের সুপারিশে কমিটিতে রাখা লাগে।’

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিডি হয়েছে। আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।’

খোলাডাক/ এএইচ



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা