শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সারাদেশ » সাবেক স্বামীর ধর্ষণের শিকার গৃহবধু
প্রথম পাতা » সারাদেশ » সাবেক স্বামীর ধর্ষণের শিকার গৃহবধু
৬৩৩ বার পঠিত
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক স্বামীর ধর্ষণের শিকার গৃহবধু

---জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সহযোগীদের নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ওই গৃহবধূর সাবেক স্বামী মেহেরুল ইসলাম (২২) ও তার সহযোগী গোপাল চন্দ্র বর্মনকে (২০) আটক করেছে পুলিশ।

আটক মেহেরুল ইসলাম উপজেলার কেশবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার সহযোগী গোপাল চন্দ্র বর্মন একই গ্রামের ভোজন চন্দ্র বর্মনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এক বছর আগে ঢাকায় কর্মরত ওই গার্মেন্ট কর্মীর সঙ্গে পরিচয় হয় মেহেরুলের। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তাকে গোপনে তালাক দিয়ে মেহেরুল পাঁচবিবিতে পালিয়ে আসে। এ অবস্থায় স্ত্রীর স্বীকৃতি পেতে চাপ সৃষ্টি করলে মেহেরুল তাকে পাঁচবিবিতে আসতে বলে। শনিবার বিকেলে ওই গৃহবধূ পাঁচবিবিতে আসলে বাড়িতে নেয়ার কথা বলে স্থানীয় ছোট যমুনা নদীর তীরে নির্জন স্থানে নিয়ে দুই সহযোগীসহ তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় মেহেরুল। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাপসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতেই মেহেরুল ও গোপালকে আটক করতে সক্ষম হয়েছে। অপরজনকেও আটকের চেষ্টা চলছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



এ পাতার আরও খবর

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ- উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা