শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় » ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত
প্রথম পাতা » জাতীয় » ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত
৭৪১ বার পঠিত
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

---দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী যুবলীগ কর্মী আশিকুর রহমান (৩৫) ও দেবেশ চন্দ্র (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়েল ইউনিয়নের খেড়খাটি গ্রামে এই সড়ক দুর্ঘটনা ঘটে ।

নিহত আশিকুর রহমান চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে ও দেবেশ চন্দ্র খেড়খাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ভিয়েল ইউনিয়নের খেড়খাটি গ্রামের কাঁকড়া নদী থেকে বালু উত্তোলনকারী বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাওয়ার সময় আমবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এ সড়ক দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করে বলেন, ঘাতক বালুবাহী ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানার মামলা দায়ের করা হয়েছে।

নিহতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা