‘খালেদা জিয়াকে কৌশলে আটকে রাখা হয়েছে’
ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘এই সরকার চায়না খালেদা জিয়া জেল থেকে বাইরে আসুক। খালেদা জিয়াকে কৌশলে আটকে রাখা হয়েছে’।
বুধবার সকালে ঠাকুরগাঁও কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।
ফখরুল আরো বলেন, ‘যে মামলায় খালোদা জিয়াকে আটক করে রাখা হয়েছে তা সাজানো একটি মামলা। এই মামলায় খালেদা জিয়ার বেল পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে’।
খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা দাবি করে ফখরুল বলেন, ‘এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রেখে ভুল কাজ করছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে ওঠা যেতো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ-আলোচনা শুরু করেন তাহলে এই সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে’।
ফখরুল ইসলাম আলমীর আরো বলেন, ‘এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে পড়েছে’।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন সহ জেলা বিএনপির নেতাকর্মীরা।






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম