প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন তাপস
![]()
বড় ভাই শেখ ফজলে শামস (পরশ)কে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন শেখ ফজলে নূর তাপস এমপি। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ ধন্যবাদ জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, আজ (গতকাল), ২৩ নভেম্বর। আমাদের জন্য একটি স্মরণীয় দিন। যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে আমার বড় ভাই শেখ ফজলে শামস (পরশ) যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যুদ্ধ পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ গঠনের উদ্দেশ্যে যুবকদের সংঘবদ্ধ করে আমার বাবা শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। আজ রাজনীতির এক সংকটপূর্ণ সন্ধিক্ষণে শেখ মণির ছেলেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একই দায়িত্ব প্রদান করেছেন। এটি একটি স্বর্গীয় আর্শীবাদ। সৃষ্টিকর্তার কাছে প্রাথর্না করি এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।
প্রসঙ্গত, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। আগামী তিন বছর তারা সংগঠনটির দায়িত্ব পালন করবেন।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম কংগ্রেস শেষে দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে। এছাড়া নিখিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন নিখিল। তৃণমূল থেকে উঠে আসা এ যুবনেতা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে জড়ান। পরে মিরপুরে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক থেকে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেন। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তার ক্লিন ইমেজ রয়েছে।






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম