প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নিয়ম চালু
![]()
প্রাথমিক শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাজিরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে।
ইতোমধ্যে নাটোরের বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরা শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, সহকারী শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম মাসুম, প্রধান শিক্ষক আজমা খাতুন শিউলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, বায়োমেট্রিক হাজিরা মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডিজিটাল স্মার্টের পরিচালক ফায়জুর রশিদ শুভ্র, পরিচালনা কমিটির সহ সভাপতি মুক্তার হোসেন প্রমূখ।
শিক্ষা অফিসার জানান, এখন থেকে শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। কেউ সময়ের হেরফের করলে মেশিনা তা ধরা পরে যাবে। তাই স্কুল ফাঁকি দিয়ে কোন শিক্ষক আর পার পাবে না। তিনি বলেন, এখান থেকে উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ডিজিটাল হাজিরার শুভ সূচনা করা হলো।






আবুল হাসনাতের ‘বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, লঘুচাপ নিম্নচাপে পরিণত
পুলিশের এসআই পদে নিয়োগ
লক্ষ্মীপুর-৪ আসনে তৃণমূল বিএনপি’র আস্থা আশরাফ উদ্দীন নিজান
জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা অসম্মানজনক
পুলিশ তদন্ত কেন্দ্র সরাতে চিঠি, রাখতে গ্রামবাসি’র মানববন্ধন
লাইলাতুল বারা-আত এর তাৎপর্য
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবি করেন শিক্ষকরা
স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন
লবণ চাষীর মূল্য নেই, লাভবান ব্যবসায়ী