রামগতি থানা তদন্ত অফিসারে বিদায় সংবর্ধনা
![]()
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি থানার পুলিশ অফিসার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) রামগতি থানার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক, এসআই,এএসআইসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আলমগীর হোসেন জানান, তিনি ২০১৬ইং সনের ২৩ নভেম্বর নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টার থেকে কমলনগর থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন। সে থেকে দীর্ঘ আড়াই বছর এ উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর পর চলতি বছরের মে মাসে পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে জেলার রামগতি থানায় বদলী করেন। তিনি রামগতি থানায় দায়িত্বে থাকা অবস্থায় তাকে নোয়াখালীতে বদলীর আদেশ দেওয়া হয়।
পরিশেষে,তিনি সবার সুস্বাস্থ্যে কামনা করে বলেন,তিনি যেন সততার সাথে চাকুরী জীবন অতিবাহিত করতে পারেন। এবং সবার কাছে দোয়া কামনা করে ।
খোলাডাক/ ডিকে






লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
নৌকার মনোনয়ন চাচ্ছেন আ’লীগ নেতা দুলাল
লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
প্রশংসা, ভালোবাসায় মানবিক ইউএনও’র বিদায়
কমলনগর আ’লীগ- সভাপতি ওয়াহেদ, সম্পাদক রিপন
কমলনগরে আনসার ভিডিপি’র ঈদ সামগ্রী বিতরণ
আবারও জলোচ্ছ্বাসে ভাসছে রামগতি-কমলনগর
চট্টগ্রামে ২৪ জন হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য হলেন. ফরিদুন নাহার লাইলী